Welcome to the USBCCI Women’s Entrepreneur Awards 2025.

Submit An

Award Nomination

Awards Celebration

Register Today!

Subscribe Today

Print Magazines

Submit An

Award Nomination

Awards Celebration

Register Today!

Subscribe Today

Print Magazines

নিউইয়র্কে সফলভাবে সম্পন্ন ৪র্থ USBCCI Business Expo & Global SME Fair 2025

নিউইয়র্কে দুই দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে ৪র্থ USBCCI Business Expo & Global SME Fair 2025। ২১–২২ নভেম্বর ডাবল ট্রি বাই হিলটন, লাগার্ডিয়া এয়ারপোর্টে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রদর্শনী যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণে নতুন মাত্রা যোগ করেছে।

এবারের এক্সপোতে দেশি–বিদেশি ৪০টিরও বেশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়। ব্যাংকিং, রিয়েল এস্টেট, আইটি ও টেকনোলজি, ইনভেস্টমেন্ট, মর্টগেজ, রেস্টুরেন্ট, CPA সার্ভিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরের উপস্থিতিতে পুরো ইভেন্টটি ছিল ছিল প্রাণবন্ত ও উদ্যোক্তা-কেন্দ্রিক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমার। তিনি বলেন—
“বাংলাদেশি কমিউনিটি ব্যবসা ও নেতৃত্বে দ্রুত অগ্রসর হচ্ছে। এ ধরনের উদ্যোগ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।”

পুরো এক্সপো জুড়ে আয়োজন করা হয় B2B মিটিং, ব্যবসা উন্নয়ন সেমিনার, নেটওয়ার্কিং সেশন ও গ্লোবাল বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস। যুক্তরাষ্ট্রের মূলধারার ব্যবসায়ী, নীতিনির্ধারক, বিনিয়োগকারী ও প্রবাসী উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

USBCCI প্রেসিডেন্ট মোঃ লিটন আহমেদ জানান, বাংলাদেশের পাঁচটি প্রতিষ্ঠান সরাসরি অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি করতে পেরেছে। তিনি আরও বলেন—
“এই প্ল্যাটফর্ম ‘Made in Bangladesh’ ব্র্যান্ডকে বৈশ্বিক পর্যায়ে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করবে।”

দুই দিনব্যাপী এ আয়োজনে প্রযুক্তি, রিয়েল এস্টেট, ব্যাংকিং ও SME সেক্টরের স্টলগুলোতে দর্শকদের বিপুল আগ্রহ লক্ষ্য করা যায়। আয়োজনের শেষে USBCCI সকল অংশগ্রহণকারী, অতিথি ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক্সপোর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে।

Leave a Comment

Event Search